বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

করোনা মোকাবেলায় নির্দেশনাগুলো মেনে চলুন: এমপি নিক্সন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়াই ভালো। সংক্রমণ এড়াতে নির্দেশনাগুলো মেনে চললে এই পরিস্থিতি মোকাবেলা সহজ হবে। বৃহস্পতিবার সকালে উপজেলার তুজারপুর ইউনিয়নের উচাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় আগুনে ক্ষতিগ্রস্ত ২৮ জন ব্যবসায়ীর প্রতিজনকে নগদ ২৪ হাজার টাকা ও এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়।

এমপি নিক্সন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় আমরা সকলে তাকে সহযোগিতা করলে করোনা মোকাবেলাসহ যেকোনো দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাঈদুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মানস বসু, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল দাস প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুজারপুর ইউনিয়নের উচাবাজারে ১৬টি দোকান পুড়ে যায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com