বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করবেন আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তি ব্যবহার করে দৈনন্দিন কার্যক্রম কিভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক। আগামীকাল শুক্রবার (২০ মার্চ) বিকাল ৩ টার দিকে এ সংবাদ সম্মেলন করবেন মন্ত্রী।

বৃহস্পতিবার (১৯মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা ভাইরাস মোকাবেলায় জন সমাগম এড়িয়ে যোগাযোগ কার্যক্রম পরিচালনার জন্য এবার প্রথম এ সিদ্ধান্ত গ্রহণ করেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

জুম অ্যাপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে যুক্ত হবেন মন্ত্রী। এসময় দেশের প্রযুক্তি বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com