বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

মাধবপুরে ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাধবপুরের সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকা থেকে এক ইজিবাইক (টমটম) চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধারের পর হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই ইজিবাইক চালকের নাম আব্দুল আওয়াল (২০)। তিনি নোয়াপাড়া বেঙ্গডোবা গ্রামের মৃত হারিছ মিয়া ওরফে ডেঙ্গু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আওয়াল বুধবার (১৮ মার্চ) সকালে বাড়ি থেকে ইজিবাইক (টমটম) নিয়ে বেড় হলে ওই দিন আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে তার স্বজনরা মাধবপুর থানায় এ বিষয়ে একটি জিডি করেন।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, চা বাগান কর্তৃপক্ষের খবর পেয়ে সুরমা চা বাগানের কিবরিয়াবাদ এলাকা থেকে হাত-পা বাধা এবং গলার পেছন দিকে কাটা লাশ উদ্ধার করে শুক্রবার সকালে মর্গে পাঠানো হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, ইজিবাইকটি (টমটম) পাওয়া যায় নি। থানায় মামলা হয়েছে।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com