বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

রাজধানীর দিয়াবাড়ীতে কোয়ারেন্টাইন সেন্টার বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন দিয়াবাড়িতে কোয়ারেন্টাইন সেন্টার না করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

শুক্রবার সকাল থেকে প্রায় কয়েক শতাধিক এলাকাবাসী অবস্থান নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করেন।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার করার ফলে স্থানীয়রা বড় ঝুঁকিতে পড়বে।

তুরাগের ১৮ নম্বর সেক্টর এলাকার দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের ভবনে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের যাবতীয় কাজ শুরু হয়েছে। এমন সংবাদের ভিক্তিতে তারা একত্র হতে থাকে।

তারা জানান, কুঞ্জলতা নামের ওই কম্পাউন্ডের ৪টি ভবনের মোট ৩৩৬টি ফ্ল্যাট কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এটি বন্ধ করে সরকারের পক্ষ থেকে বিষয়টি পুনর্বিবেচনার দাবি করেন তারা।

দিয়াবাড়ি এলাকার মো. রবিউল হুসাইন বলেন, তুরাগ এলাকাটি গণবসতি এলাকা। এখানের হাজার হাজার মানুষের বসবাস। রাজধানীর অন্যান্য এলাকার চেয়ে তুরাগ এলাকায় অনেক মানুষের বসবাস। এখানে কয়েকশ ছোট বড় গার্মেন্টস রয়েছে। করোনাভাইরাসের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হলে এতে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে।

এলাকাবাসীদের মতে, আবাসিক এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত ঠিক হয়নি। এর ফলে এখানে বসবাসরত প্রায় ৩ হাজারের অধিক মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে।

এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ওসি মো. নুরুল মোত্তাকিন জানান, প্রায় কয়েক শতাধিক এলাকাবাসী অবস্থান নিয়েছিল। তারা কোয়ারেন্টাইন সেন্টার না করার দাবি জানায়। পুলিশ তাদের বিষয়টি বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com