বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজবাড়ীতে করোনাভাইরাস নিয়ে বিতর্কে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ভবদিয়া গ্রামের এ ঘটনায় ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
নিহতের নাম লাবলু মোল্লা (৪৮)। তিনি ওই গ্রামের মৃত ওয়াকিল উদ্দির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভবদিয়া গ্রামের আব্দুল মান্নান মোল্লা ও খালেক ফকিরসহ কয়েকজন বুধবার (১৮ মার্চ) একটি দোকানে আড্ডা দিচ্ছিল। ওই সময় করোনাভাইরাস নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে রাতে আপসের কথা থাকলেও তা হয়নি। পরদিন সকালে এ ঘটনার জের ধরে খালেক ফকির মান্নান মোল্লাকে ঘুষি দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাবলু মোল্লা নিহত হন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদা সুলতানা বলেন, লাবলুর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পর সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন মজুমদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর