বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

হোম কোয়ারেন্টাইন না মানায় ইতালি প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জেলা প্রশাসনের নির্দেশক্রমে করোনা ভাইরাস সংক্রামিত হওয়া বিভিন্ন দেশ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগত ৩০২ জন প্রবাসীর মধ্যে সোমবার পর্যন্ত ১৫২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টাইন না মানায় এক ইতালি প্রবাসীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার রবিবার সন্ধ্যায় উপজেলা শহরের কলা বাগান এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। চারদিন আগে ইতালি প্রবাসী যুবককে তার বাসায় গিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়। কিন্তু সেই যুবক আশুগঞ্জ বাজারে গিয়ে অবাধে ঘোরাফেরা করতে থাকে। এমন সংবাদ পেয়ে সাথে সাথেই অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন: ঈশ্বরদীতে বিদেশি নাগরিকসহ ২৭৭ জনের আগমন, নেই হোম কোয়ারেন্টাইনে

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, গত পহেলা মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে বিদেশ থেকে আশুগঞ্জ উপজেলায় ৩০২ জন প্রবাসী দেশে ফিরেছে। প্রবাসীদের বাংলাদেশে আগমনের সময় অনুসারে সকলকে সরকারি নিয়ম অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। উপজেলায় এ পর্যন্ত মোট ১’শ ৫৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যারা হোম কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করছেন তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com