বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

বরগুনায় গণপরিবহন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের গণপরিবহন বন্ধের নির্দেশনা দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক বলেছেন, পরিস্থিতি বিবেচনায় গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। যদি কেউ নির্দেশনা অমান্য করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com