বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ৩০০টি পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে স্বাস্থ্য বিভাগে।
মঙ্গলবার (২৪ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকদের জন্য মঙ্গলবার ৩০০টি পিপিই এসেছে। এগুলো চিকিৎসকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। ১৫০টি পিপিই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সগুলোতে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দেওয়া হয়েছে ১৫০টি পিপিই।
নগরকন্ঠ.কম/এআর