বুধবার, ১৫ Jul ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফরিদপুরের ভাংগা-সদরপুর ও চরভদ্রাসনে নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চাল, সাবান,মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার ফরিদপুর-৪ (ভাংগা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের অর্থায়নে ও স্বেচ্ছাসেবী সংগঠন সেপটোস ফোরের সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরে থাকুন, সুস্থ থাকুন, জন সমাবেশ এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য সম্মত পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, সেপটোস ফোর সংগঠনের সভাপতি মো. শামিম হাওলাদার, সাধারণ সম্পাদক তানভীর তুহিন।
নগরকন্ঠ.কম/এআর