বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

চৌমুহনীতে যুবকের মৃত্যু নিয়ে রহস্য

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চৌমুহনী শহরের পাবলিক হল সংলগ্ন একটি বহুতল ভবনে গত সাতদিন ধরে জ্বর ও কাশিতে ভোগা এক যুবকের মৃত্যু নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়। ইতিমধ্যে রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। সিল করা হয়েছে পুরো পাবলিক হল এলাকা।

জানা যায়, ডেন্টাল ডিপ্লোমাধারী এক যুবক (২৫) চৌমুহনীতে ডেন্টাল সার্জন ডা. শরীফুল ইসলামের সহকারী হিসাবে কাজ করে আসছিলেন। তিনি শহরের পাবলিক হল সংলগ্ন একটি বহুতল ভবনে থাকতেন।

আরও পড়ুন: করোনা মোকাবেলায় পুলিশের কুইক রেসপন্স টিম

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, গত সাত দিন যাবত ওই যুবক সর্দি জ্বর ও বুকে ব্যথায় ভুগলেও কারো কাছে প্রকাশ করেনি। বৃহস্পতিবার সন্ধ্যার পর বমি আরম্ভ হলে ঘটনাটি প্রকাশ পায়। খবর পেয়ে পিপিই ব্যবহার করে স্পটে গিয়ে যুবকের অবস্থার অবনতি দেখতে পাওয়া যায় এবং তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়। গভীর রাতে সে মারা যায়।

শুক্রবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে সৎকারের জন্য চৌমুহনী মহাশ্মশানে পাঠানো হয়েছে। ওই ভবনের কোনো লোক যাতে বাহির হতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পুরো এলাকায় এ ব্যবস্থা করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com