বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ফাঁকা রাস্তায় আইল্যান্ডে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী মহানগরীতে ফাঁকা রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা দিয়ে নাসির উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নগরীর শিরোইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন রাজশাহী মহানগরীর দড়িখড়বোনা এলাকার নাহির উদ্দিনের ছেলে।

বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, রাজশাহীর রাস্তায় যানবাহন নেই বললেই চলে। ফাঁকা রাস্তায় নাসির দ্রুতগতিতে বাইক চালাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি আইল্যান্ডে ধাক্কা দেন। এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com