বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সামাজিক দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে গোলবৃত্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অভিনব উদ্যোগ নিয়েছে মাদারীপুর জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন।

শুক্রবার সকাল থেকেই কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে বাজারের ওষুধ ও নিত্যপণ্যের দোকানগুলোতে ঘুরে ঘুরে তিনি এই কার্যক্রম চালান।

সামাজিক দূরত্ব বজায় রাখতে জন্য ব্যক্তি উদ্যোগে শিবচর বাজারের নিত্যপণ্য ও ওষুধের দোকানের সামনে গোল বৃত্ত দিয়ে দিচ্ছেন। এতে যারা জরুরি প্রয়োজনে ওষুধ কিংবা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে যাচ্ছেন তাদের সামাজিক দূরত্ব বজায় থাকছে।

শিবচর বাজারের ঔষধের ব্যবসায়ী শিবচর ড্রাগের স্বত্বাধিকারী বিধান সাহা জানান, ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে এক মিটার দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত দিয়ে চিহ্ন এঁকে দিচ্ছেন মাদারীপুর জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন। এ কারণে যে সব ক্রেতারা দোকানে আসছেন তারা নির্দিষ্ট দূরত্ব বজায় থাকছে।

মাদারীপুর জেলা ছাত্র লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন জানান, সামাজিক দায়িত্ব থেকে এ বৃত্ত অংকন করছি। এতে ক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকছে।

শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান জানান, নির্দিষ্ট দূরত্বে (১ মিটার এর অধিক দূরত্বে) তারা বৃত্তাকার স্থানে লাইনে দাঁড়িয়ে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনছেন। বর্তমানে দোকানের সামনে ভিড় পরিহার করে সামাজিক দূরত্ব রক্ষা করে ক্রেতারা কেনাকাটা করছেন।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com