বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাধীন যুবকের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
শুক্রবার ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বর ও সর্দিসহ ৫ দিন আগে ওই যুবককে আইসোলেশনে ভর্তি করা হয়। এরপর তার নমুনা ঢাকায় পাঠানো হয়। পরীক্ষা শেষে শুক্রবার আইইডিসিআর থেকে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন।
অপরদিকে নতুন করে ১৪ বিদেশ ফেরতকে চিহ্নিত করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৪০ জন। অবমুক্ত হয়েছেন ১৪৯ জন।
নগরকন্ঠ.কম/এআর