বুধবার, ১৫ Jul ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

খালেদার মুক্তিকে স্বাগত ইউরোপীয় ইউনিয়নের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ছয় মাসের জন্য জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এই মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। আমরা আশা করবো, খালেদা জিয়া এখন যথাযথ মেডিক্যাল চিকিৎসা সুবিধা পাবেন।

সংস্থাটি আরো জানায়, বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ, মানবাধিকার রক্ষা বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন পুনর্ব্যাক্ত করছে। একই সঙ্গে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com