বুধবার, ১৫ Jul ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় সরকারি সহায়তা পেল ২৮৫ পরিবার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউনে অতি প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। তাই এই চরম সংকটে নিন্ম আয়ের মানুষদের অবস্হা খুবই করুণ। এই পরিস্হিতিতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের জন্য ১২.৫০ মেট্রিকটন খাদ্যশস্য এবং নগদ এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার(২৮ মার্চ) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২৮৬ টি পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল এবং আধা কেজি করে ডাল, সয়াবিন তেল এবং লবণ বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীসহ ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, ইতিমধ্যে সরকারি বরাদ্দ উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে। তারা এটা বন্টন করবেন।

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, লোক সমাগম যাতে বেশি না হয়, সেজন্য তিনি ইউপি সদস্যদের নিয়ে প্রত্যেকটি ওয়ার্ডে দরিদ্রদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com