বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

করোনা প্রতিরোধে নড়াইলে মাস্ক, গ্লাভস বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস প্রতিরোধে নড়াইলের লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মাস্ক, গ্লাভস ও সাবান বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা চৌরাস্তায় পথচারী, ভ্যান ও ইজিবাইকচালকসহ বিভিন্ন পেশার ১০০ জনের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এছাড়া ৩০ জন সাংবাদিকের মাঝেও এসব উপকরণ দেওয়া হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা খারুজ্জামান প্রিন্স, লিয়াকত হোসেন বিশ্বাস, ইউনিটির সাধারণ এস এম আলমগীর কবিরসহ বিভিন্ন পেশার মানুষ।

করোনাভাইরাস প্রতিরোধে শারীরিক দুরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে থাকা, হোম কোয়ারেন্টাইনসহ নিয়ম-কানুন মেনে চলার প্রতি গুরুত্বরোপ করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্রসহ অন্যরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com