বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ভ্যানচালককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জয়পুরহাটে জলিল মণ্ডল নামে এক ভ্যানচালককে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার ত্রিমোহনী এলাকার একটি মাঠ থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

জলিল মণ্ডল সদর উপজেলার কেন্দুল নয়াপাড়া গ্রামের ফয়েন উদ্দিনের ছেলে।

ওসি শাহরিয়ার খান জানান, শুক্রবার দুপুরে জলিল মণ্ডল তার অটোভ্যান নিয়ে বাসা থেকে বের হন। রাতে তিনি আর বাড়ি ফিরেননি। শনিবার বিকেলে ত্রিমোহনী এলাকায় তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার জের ধরে জলিলকে জবাই করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জলিলের অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com