বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

নির্দেশনা অমান্য করে হাট-বাজারে জনসমাগম, বাড়ছে করোনার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সরকারি নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলের মির্জাপুরের বিভিন্ন হাট-বাজারে জনসমাগম হচ্ছে। জনসমাগম হওয়ায় বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি। আজ সোমবার উপজেলার কয়েকটি হাট-বাজারে এমন জনসমাগম দেখা গেছে।

জানা গেছে, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জনসচেতনতামূলক কার্যক্রম ব্যাপকহারে চালিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত তারা হাট-বাজার ও চায়ের দোকানে জনসমাগম না করার জন্য মাইকিং করে যাচ্ছেন। অযথা ঘর থেকে বের না হওয়ার জন্য তারা অনুরোধ করে যাচ্ছেন। উপজেলা সদরে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় মুদি দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে উপজেলা সদরের বাহিরে মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতরা, ওয়ার্সই, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে সরকারি জনসচেতনতামূলক নির্দেশ বাস্তবায়িত হচ্ছে না বলে খোঁজ নিয়ে জানা গেছে। জনসমাগম হওয়ায় করেনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, এখনও কিছু কিছু মানুষের মধ্যে জনসচেতনতার অভাব রয়েছে। পৌরসভার মেয়রসহ ১৪ ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে জরুরি সভা করে হাট-বাজার সাময়িক বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। জনসমাগম না করার জন্য ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com