বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

চিকিৎসকদের বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দেবে ‘ক্র্যাক প্লাটুন’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের সংক্রমণে কাঁপছে বিশ্বের ১৯৯টি দেশ। সেই তালিকা থেকে এড়ায়নি বাংলাদেশও। তাই সংক্রমণ প্রতিরোধে একরকম লকডাউন পুরো দেশ। বন্ধ অফিস-আদালত, স্কুল-কলেজ, গার্মেন্টস ইত্যাদি। দূরপাল্লার যাত্রীবাহী বাহনের পাশাপাশি বন্ধ অভ্যন্তরীণ গণপরিবহনও। সে কারণেই ভোগান্তিতে পড়েছেন স্বাস্থ্যখাতসহ জরুরি সেবা প্রতিষ্ঠানে কাজ করা মানুষগুলো। দেশের এই পরিস্থিতিতে তাই নিজস্ব বাহন না থাকা চিকিৎসকদের বিনামূল্যে গন্তব্যে পৌঁছে দিতে আগামীকাল থেকে মাঠে নামছে ‘ক্র্যাক প্লাটুন’।

আজ বুধবার (৩১ মার্চ) পাইলটিং এবং সমন্বয়, আর ১ এপ্রিল থেকে ১৬টি রুটে বেসরকারি প্রতিষ্ঠান দ্যা আর্থের উদ্যোগে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ক্র্যাক প্লাটুন। প্রতিদিন ৩টি শিফট অনুসারে পুরো ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের প্রায় ৪০টি হাসপাতাল থেকে চিকিৎসকদেরকে পরিবহন সেবা দিতে যাচ্ছে তারা।

রুটগুলো হলো উত্তরা-মতিঝিল, মতিঝিল-উত্তরা, মিরপুর-শাহবাগ, শাহবাগ-মিরপুর, কুড়িল-যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি-কুড়িল, মিরপুর ১০-ডিএমসি, ডিএমসি-মিরপুর ১০, উত্তরা-মিরপুর, মিরপুর-উত্তরা, শ্যামলী-বাড্ডা, বাড্ডা-শ্যামলী, আজিমপুর-উত্তরা, উত্তরা-মিটফোর্ড, যাত্রাবাড়ি-ধানমন্ডি এবং গোপীবাগ-মহাখালী।

প্রতিদিন সকাল ৮টা, দুপুর ২টা ও রাত ৮টা বাস ও মাইক্রোবাসের মাধ্যমে এই সেবা দেয়া হবে। ঢাকায় কর্মরত চিকিৎসক বা সেবাদানকারী হয়ে থাকলেই শুধু এই সার্ভিসটি বিনামূল্যে ব্যবহার করা যাবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com