বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, সন্দেহ ‘করোনা’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে পান্নু মিয়া (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পান্নু মিয়া উপজেলার শোল্লা ইউনিয়নের খতিয়া মাছপাড়া এলাকার বাসিন্দা। সোমবার রাত ১২ টার দিকে তিনি রাজধানীর উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.শহিদুল ইসলাম এ তথ্য জানান।

স্বাস্থ্য কর্মকর্তা ডা.শহিদুল ইসলাম জানান, পান্নু মিয়া গত ৬-৭ দিন ধরে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। সোমবার রাত ৮ টার দিকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন বিভাগে তাকে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর তার অবস্থার অবনতি দেখে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়। শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পাঠানো হয়েছে। করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে কিনা রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।

শহিদুল ইসলাম আরো বলেন, মৃত ব্যক্তির পার্শ্ববর্তী বাড়িতে তার এক আত্মীয় ইতালি থেকে বাড়ি ফিরেছেন বলে তার স্বজনদের কাছ থেকে জানা যায়। এরপরই করোনা সন্দেহে তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com