মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সাংবাদিক গোলাম সারওয়ারের ৭৭তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের প্রথিতযশা সাংবাদিক গোলাম সারওয়ারের আজ ৭৭তম জন্মদিন। দৈনিক ইত্তেফাকের তিন দশকের বার্তা সম্পাদক, দৈনিক সমকাল ও যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ার ১৯৪৩ সালের এই দিনে বরিশালের বানারীপাড়ায় জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে তার সাংবাদিকতা পেশার সূচনা। একই বছর দৈনিক সংবাদের সহ-সম্পাদক হিসেবে যুক্ত হন।

করোনা দুর্যোগের কারণে গোলাম সারওয়ারের জন্মদিন উপলক্ষ্যে ‘গোলাম সারওয়ার ফাউন্ডেশন’, জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরণের অনুষ্ঠান ও স্মরণসভা হচ্ছে না। তবে পরিবারের পক্ষ থেকে তাকে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলসহ তার কবর জিয়ারত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com