মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

আক্কেলপুরে ‘হারপিক’ খেয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জয়পুরহাটের আক্কেলপুরে মোস্তাকিম আহামেদ (৩২) নামে এক যুবকের ‘হারপিক’ খেয়ে মৃত্যু হয়েছে। সে আক্কেলপুর পৌরসদরের পুরাতন বাজার এলাকার ইসরাফিল হোসেনের ছেলে। মৃত মোস্তাকিম বাবার কসমেটিক্স ব্যবসার দোকান দেখভাল করতেন।

মৃত পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে,বুধবার রাতে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতেই হারপিক খেয়ে অসুস্থ হন মোস্তাকিম আহামেদ। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কামুক্ত না হওয়ায় ওই রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পথে সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নাজমুল হোসেন বলেন, মোস্তাকিম নামে এক যুবককে গত বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই সময় মোস্তাকিম আমাকে জানিয়েছিল সে হারপিক খেয়েছে। ওই সময় মোস্তাকিমের অবস্থা আশঙ্কামুক্ত না হওয়ায় এবং এখানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে ওই রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুর রহিম বাঁধন বলেন, মোস্তাকিমের পারিবার আমাকে জানিয়েছে সে পারিবারিক কলহের কারনে হারপিক খেয়েছিল। পরে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ওসি আবু ওবায়দা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com