মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষকারী বাহিনী বিএসএফের গুলিতে জয়নাল আবেদিন(৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাতে চোষপাড়া সীমান্তের এস ৩৭৯নং পিলারের সন্নিকটে এ ঘটনা ঘটে বলে জানান বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম। নিহত জয়নাল আবেদিনের বাড়ী রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিমের বরাতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, জয়নাল বিয়ে করেছে ভারতের পানজিপাড়া গ্রামে। চোচপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে শ্বশুড়বাড়ীতে যাতায়াত করতো। বৃহস্পতিবার ভোরবেলা শ্বশুবাড়ী যাওয়ার সময় বিএসএফের সদস্য টের পেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লেগে জয়নাল মারা গেলে তার লাশ তুলে নিয়ে যায় তারা।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল শহীদ জানান, সীমান্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এমন ঘটনা শুনেছি। আমরা এখনও নিশ্চিত না। খোঁজ নেয়া হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com