মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

নকলায় করোনা সন্দেহে ঢাকা ফেরতের বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেহে করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে ঢাকা থেকে যাওয়া এক ব্যক্তির বাড়ি লকডাউন করেছে নকলা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান ও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. মজিবর রহমান সরেজমিনে পরিদর্শন করে এই ব্যবস্থা নেন। ওই ব্যক্তি পেশায় একজন রিকশাচালক এবং তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা গ্রামে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তিকে হোম-কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হবে। ওই ব্যক্তির বাড়িটিকে লকডাউন করা হয়েছে এবং পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজনকে সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ওই রিকশাচালক ঢাকা থেকে নকলায় আসেন। আসার পর থেকেই তিনি জ্বর ও কাশিতে ভুগছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com