মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

বাঞ্ছারামপুরে করোনা সন্দেহে এক ব্যক্তিকে ঢাকায় প্রেরণ, বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার রুপসদী গ্রামের মোঃ জাকির হোসেনকে করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যায় আইইডিসিআরে পাঠানো হয়েছে ।

প্রশাসনের নির্দেশে বাড়ি লকডাউন ও লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।করোনা ভাইরাসের ভয়ে আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী।

পরিবারের লোকজন জানান,মোঃ জাকির হোসেন আখাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী কার্যালয়ে উপসহকারী পদে কর্মরত। ঠাণ্ডা লেগে জ্বর থাকার কারণে তিনি শুক্রবারে নিজ বাড়ি রুপসদীতে চলে আসেন, ওষধ খাওয়ার পর অনেকটাই ভাল হয়েছে।

জাকির হোসেন বলেন,পরীক্ষা ছাড়াই মঙ্গলবার আমার শরীরে করোনা ভাইরাস আছে সন্দেহে স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রশাসনকে জানালে প্রশাসনের নির্দেশে বাড়ি লকডাউন ও লাল পতাকা টাঙ্গানো হয়।

এ ব্যাপারে টিএইচও ডাঃ আলমামুন জানান, রোগীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছে,সে জন্য তাকে ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রনও গবেষণা প্রতিষ্ঠানে(আইইডিসিআর) পাঠানো হয়েছে। তবে শারীরিক অবস্থা ভাল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com