মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

হাতীবান্ধায় কর্মহীনদের মধ্যে সরকারের ত্রাণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দুর্যোগকালীন করোনা পরিস্থিতিতে সারাদেশের মতো কর্মহীন হয়ে পড়েছে হাতীবান্ধা উপজেলার দিন এনে দিন খাওয়া মানুষগুলো। সবচেয়ে বেশি বিপাকে উপজেলার নর সুন্দর, তৃতীয় লিঙ্গ, ডোম, মুচি, কামার, পরিচ্ছন্নতা কর্মী, হরিজন সম্প্রদায়ের মানুষজন। সম্প্রদায়গুলোর অসহায় ও দুস্থ পরিবারে বৃহস্পতিবার সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।

এদিন উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ওই সাত সম্প্রদায়ের ৫০টি পরিবারের মধ্যে বাড়ি বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করেন উপজেলা প্রশাসন। দেওয়া হয় ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক লিটার তেল, এক পিস সাবান, এক কেজি ডাল।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহম্মেদ উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com