মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার প্রতিরোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং দেশের অধস্তন আদালতসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাসস

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com