মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

মাগুরায় করোন উপসর্গে কৃষকের মৃত্যু, ৪ বাড়ি লগডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাগুরায় করোনার উপসর্গে (জ্বর-কাশি-শ্বাস কষ্ট) নিয়ে বাকি মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) তাকে স্থানীয় মহম্মদপুর হাসপাতালে কোভিড-১৯ আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাকি মিয়া তিনি পেশায় কৃষক ছিলেন। তার বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার ছোট কলমধারী গ্রামে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোকছেদুল মমিন জানান, গত কয়েকদিন ধরে বাকি মিয়া জ্বর-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হয়। তার শরীরে করোনা আছে কিনা জানার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, মৃতের বাড়ির আশপাশের চারটি বাড়ি লগডাউন ঘোষণা করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com