মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

প্রতিবন্ধীর পুকুরে দুর্বৃত্তের বিষ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিবন্ধী মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ ঢালা হয়েছে। মরে গেছে ওই পুকুরের সব পোনা মাছ। শুক্রবার উপজেলার কয়ামাজমপুর গ্রামে পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। প্রতিবন্ধী ওই মাছ চাষী আমজাদ হোসেন জানান, এতে প্রায় লাখ টাকার মাছের পোনা মরে গেছে।

প্রত্যক্ষদর্শীরা ও এলাকাবাসী জানান, কয়ামাজমপুর পশ্চিম পাড়া ময়েজ উদ্দিনের প্রতিবন্ধী ছেলে আমজান হোসেন তার বাড়ির পাশের একটি পুকুরে মাছের ডিম থেকে পোনা চাষ করতেন। প্রায় এক লাখ টাকার দেশীয় প্রজাতির সিলভার কার্প মাছের ডিম থেকে পোনা চাষ করেছিলেন। কিন্তু শুক্রবার সকাল ৭টার দিকে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান, মাছের পোনা সব মরে পানির ওপরে ভেসে আছে।

আমজাদ হোসেনের একটি হাত নেই। অন্য কোনো কাজও করতে পারেন না। বাড়ির পাশের ওই পুকুরে মাছ চাষ করে তিনি জীবিকা নির্বাহ করে আসছিলেন। এর আগেও এমনটি ঘটেছিল।

প্রতিবন্ধী আমজাদ হোসেন জানান, কিছু দিন আগে গ্রামের একজন তার পুকুরে বিষ ঢালবে বলে হুমকি দিয়েছিল। আগে যারা হুমকি দিয়েছিল তারাই এ কাজ করতে পারে অথবা তৃতীয়পক্ষ সুযোগ নিতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। মামলার প্রস্তুতি নিচ্ছি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশিদা বানু কণা বলেন, বিষয়টি অমানবিক। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com