শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
২০২১-এ যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই বছরেই ১০০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে সিনেমা হল। উদযাপনের এমন সুযোগ হাতছাড়া করতে চায়নি প্রযোজনা সংস্থাটি। ফেব্রুয়ারি মাসে জানানো হয়েছে যশরাজ ফিল্মসের ৫টি ছবির নাম ও আনুষ্ঠানিক মুক্তির দিন। এবার শোনা যাচ্ছে ১৯ মার্চ আরও পাঁচটি ছবির নাম ও মুক্তির দিন জানাবে প্রযোজনা সংস্থাটি।
নতুন যে পাঁচটি ছবির ঘোষণা দেয়া হবে সেগুলো বড় বাজেটের ছবি। ধারণা করা এগুলোর মধ্যে থেকে একটি বা দুটি ছবি এবছরের শেষ নাগাদ মুক্তি পাবে। আর বাকিগুলো আগামী বছর মুক্তি পেতে পারে।