মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মহাশূন্যে প্রথম চলচ্চিত্রের শুটিং শেষে ফিরলেন তারা

প্রথমবারের মতো সফলভাবে মহাকাশে সিনেমার শুটিংয় শেষে পৃথিবীতে ফিরেছেন রুশ ছবি চ্যালেঞ্জের কলাকুশলীরা। ১২ দিনের এই অভিযানের পর, রোববার মহাকাশ থেকে কাজাখস্তানে পৌঁছেছে তাদের বহনকারী ক্যাপসুলটি।

বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে মহাকাশে সিনেমার শুটিং শেষ করেছে রাশিয়া। শুটিং শেষে মহাকাশ থেকে সুস্থভাবে পৃথিবীতে ফিরেছে রুশ সিনেমা চ্যালেঞ্জের কলাকুশলীরা।

রোববার কাজাখস্তানের কারাগান্ডা শহরে অবতরণ করেন রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড, পরিচালক ক্লিম শিপেনকো ও নভোচারী ওলেগ নোভিতস্কি। তাদের পৃথিবীতে ফিরে আসার মুহূর্তটি সরাসরি সম্প্রচার করেছে নাসা টিভি।

৫ অক্টোবর রাশিয়ার সুইউজ এমএস-ওয়ান নাইন মহাকাশযানে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএসে যান রুশ পরিচালক ও অভিনেত্রীসহ ১০ সদস্যের একটি দল। রুশ পরিচালক-অভিনেত্রী ও নভোচারী ফিরলেও, পৃথিবীতে ফেরেননি বাকিরা।

তবে, মহাকাশ থেকে ফেরার ঠিক আগে মুহূর্তে বেগ পেতে হয় নভোচারীদের। জানা গেছে, রুশ মহাকাশযানের ধাক্কায় কেঁপে উঠে আইএসএস। এতে প্রায় ৪৫ ডিগ্রি সরে যায় স্টেশনটি। মহাকাশ স্টেশনে রুশ গবেষণাগারে, থ্রাস্টার ইঞ্জিনগুলো পর্যবেক্ষণের সময় ঘটে এই ঘটনা।

রাশিয়ার এই উদ্যোগে পেছনে পড়েছে মহাকাশে মার্কিন সিনেমার উদ্যােগ। গত বছর মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা ও স্পেস এক্সের মালিক এলন মাস্কের সঙ্গে যৌথভাবে মহাকাশে সিনেমার শুটিংয়ের ঘোষণা দিয়েছিলেন হলিউডের অভিনেতা টম ক্রুজ।

এখন এই ছবির পরিচালক এবং অভিনেতাকে আগামী ১০ দিন ধরে রাশিয়ার স্টার সিটি প্রশিক্ষণ কেন্দ্রে থাকতে হবে, পৃথিবীতে ফিরে আসার পর প্রয়োজনীয় শারীরিক ও মানসিক পরীক্ষার জন্য।

ছায়াছবি চ্যালেঞ্জের গল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না। তবে আইএসএস-এ ছবির যে অংশটির শুটিং হয়েছে তাতে মিজ পেরেসিল্ড একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে দেখা যায় তিনি একজন কসমোনটের চিকিৎসা করেন। কসমোনটের ভূমিকায় অতিথি শিল্পী ছিলেন মি. নভিৎস্কি, যিনি বেশ কিছুদিন ধরে ঐ স্টেশনে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com