শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কাজী হায়াত

হৃদরোগে আক্রান্ত হয়ে পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াত হাসপাতাল ছেড়েছেন। পিটিসিএ করানোর পর আজ তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে শুক্রবার দুপুরে কালের কণ্ঠকে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ।

গত ৪ জানুয়ারি মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন কাজী হায়াত। এর আগে গেল বছরের ৯ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয় তাঁকে।

১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাজী হায়াত। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ সিনেমা পরিচালনার মধ্য দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অর্ধশত সিনেমা পরিচালনা করেছেন তিনি। তাঁর বেশির ভাগ সিনেমায় রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com