শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
দীর্ঘদিনের মিডিয়া ক্যারিয়ারের পরেও এখনো কেন ধনী হতে পারলেন না জনপ্রিয় মডেল ও উপস্থাপক আজরা মাহমুদ? অধিক ধন-সম্পত্তির মালিক কারো সঙ্গে তিনি বন্ধুত্ব করতে যান নাকি তার সঙ্গেই অনেকে বন্ধুত্ব করতে আসে? যোগ্যতার বিচারে মিডিয়ার কাকে গরিব মনে করেন তিনি? ধনী হওয়ার নেশায় কী কী করতে রাজি এই জনপ্রিয় মডেল?
সবই জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র ‘ধনী-গরীব’ পর্বে।
এ ছাড়া ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফরম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান তারেক মাহমুদ।
আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘টক মিষ্টি ঝালে’র ‘ধনী-গরীব’ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে আজ (১১ জানুয়ারি, মঙ্গলবার) রাত ১১টা ২৫ মিনিটে।