শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

‘মুখোশ’ পরে হলে গিয়েছিলেন পরীমনি

ইফতেখার শুভর ‘মুখোশ’ মুক্তি পেয়েছে দেশের ৩৮টি প্রেক্ষাগৃহে। প্রথম দিনেই মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশান অভিনীত ছবিটি দেখতে বিভিন্ন হলে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। আগেই ছবির পাত্র-পাত্রী রোশান ও পরীমনি বলেছিলেন, শুক্রবার ছবি মুক্তির দিন তাঁরা ঢাকা ও আশপাশের কয়েকটি হলে যাবেন, দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখবেন। কথা রেখেছেন তাঁরা।

পরিচালক শুভ, পরীমনি, রোশানরা পরিকল্পনা করেছিলেন প্রথম দিন ঢাকার চারটি হলে যাবেন। যদিও মধুমিতা ও চিত্রামহলে যাওয়ার পর ইচ্ছা থাকা সত্ত্বেও শ্যামলী ও সনি সিনেপ্লেক্সে যাওয়া হলো না পরীমনির। কেন যেতে পারেননি? সেটা এতক্ষণে অনেক পাঠকই জেনেছেন। যাঁরা জানতে পারেননি তাঁরা না হয় একটু সবুর করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com