শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয়ে মোশররফ করিম ও ঋত্বিক চক্রবর্তী

দুই বাংলার অন্যতম সেরা দুই অভিনেতা প্রথমবারের মতো এক সিনেমায় কাজ করতে চলেছেন। কলকাতার নবীন পরিচালক মণীশ বসুর নতুন ছবি ‘গু কাকু–দ্যা পটি আঙ্কল’ এ মোশাররফ করিম ও ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে। শিগগিরই সিনেমাটির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

গু কাকু’র চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। অন্যদিকে ঋত্বিক চক্রবর্তী নবকুমার শিকারি নামক চরিত্রে অভিনয় করবেন।

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছে, একজন প্রান্তিক মানুষের অনুপস্থিতি কীভাবে সমগ্র সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারে, তা উঠে আসবে এ সিনেমায়। ওই ব্যক্তি ফেরার পর বোঝা যায় সমাজের ধনী-দরিদ্র সকলের কাছে সে কতটা প্রয়োজনীয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com