শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

ঈদে দীপ্ত টিভিতে রাত জাগা ফুল ও মিশন এক্সট্রিম

ঈদের দিন বেলা ২টায় প্রচার হবে সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমা মিশন এক্সট্রিম। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপুসহ অনেকে।

সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২১ সালের ৩ ডিসেম্বর।

মীর সাব্বির পরিচালিত ও অভিনীত সিনেমা রাত জাগা ফুল প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টায়। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীরসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com