বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সাংবাদিক, কবি ও খ্যাতিমান গীতিকার কে জি মোস্তফার দাফন সম্পন্ন

বিশিষ্ট সাংবাদিক, কবি ও গীতিকার জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য কে. জি. মোস্তফার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার বাদ যোহর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় বলে পারিবারিক সূত্র জানায়।
জানাজার পর জাতীয় প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রোববার রাত ৮ টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মুত্যুকালে তিনি ২ ছেলে রেখে গেছেন।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ তার সাংবাদিক সহকর্মীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com