বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

কলকাতায় বসে তাহসানের গান শোনেন শ্রাবন্তী

যদি একদিন’- চলচ্চিত্রে তাহসানের সঙ্গে জুটি বেঁধেছিলেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী। মুহম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় ছবির সূত্র ধরেই শ্রাবন্তী তাহসানের বন্ধুত গড়ে ওঠে।

এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘প্রথম দিন যখন আলাপ করে খুব গম্ভীর মনে হয়েছিল। ভাবছিলাম, এত অ্যাটিটিউড কীসের? কথা বলছেন না কেন?’

কয়েকদিনের মধ্যেই যদিও সব প্রশ্নের উত্তর পেয়ে যান নায়িকা।

কাজের সূত্রে তাহসানের সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব। শ্রাবন্তীর কথায়, কথা বলতে বলতে আমি ওর থেকে অনেক কিছু শিখেছি। বুঝেছি সংলাপ বলতে বলতে কোন জায়গায় থামতে হবে। আমি মনে করি সবার থেকেই কিছু না কিছু শেখার থাকে। এত মার্জিত অথচ স্বতঃস্ফূর্ত ভাবে উনি সংলাপ বলতেন! খুব মজা করে কাজ করেছি আমরা। ‘

তাহসানের গানের ভক্ত শ্রাবন্তী। নায়িকার ফোনের প্লে-লিস্ট ঘাটলেই সহজেই মিলবে তাঁর সহকর্মীর একাধিক গান।

শাকিব খানের সঙ্গেও অভিনয় করেছেন শ্রাবন্তী। তবে তাহসানের সঙ্গেই প্রথম জুটি গড়েন। শাকিবের সঙ্গে শিকারী ছবিটি জুটি বেঁধে করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com