বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ভিসা হাতে ছবি দিলেন পূজা

রোববার দুপুরে ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের ভিসার সঙ্গে নিজের ছবি পোস্ট করেন পূজা। পোস্টে দেখা যায়, পূজা ও তার মা ঝরনা রায় যুক্তরাষ্ট্রের ভিসাযুক্ত পাসপোর্ট শেয়ার করেন। আর তাতে লেখা, ‘অবশেষে আমরা এটা পেয়েছি।’

এছাড়া পূজার ভিসা পাওয়া নিয়ে বেশ আগে থেকেই আলোচনা চলছিল। একাধিক সূত্রে জানা গেছে, পূজাকে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন শাকিব খান। যদিও বুবলীর সঙ্গে দূরত্ব বাড়ার পর শাকিব খানের সঙ্গে পূজা চেরির ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন রয়েছে।

এদিকে, চলতি মাসেই এক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব খান। এ মাসেই পূজা চেরিরও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। পূজা চেরিকে শাকিবের পরবর্তী কয়েকটি ছবির নায়িকা হিসেবেও ভাবা হচ্ছে। তবে গুঞ্জন হলেও বিষয়টি নিয়ে আজ অবধি কোনো মন্তব্য করেননি এ নায়িকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com