বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

চিরকুটের ২০ বছর উদযাপন কনসার্টের আয়োজক এশিয়াটিক ইএক্সপি

চিরকুটের সঙ্গীত জাগরণ, একতা এবং বিশ্বাসের। চিরকুটের যাত্রা শুরু ২০০২ সালে। শারমিন সুলতানা সুমি চিরকুটের ভয়েস, গিটারে ইমন চৌধুরী ও রায়হান ইসলাম শুভ্র, কি-বোর্ডে জাহিদ নিরব, ড্রামস ও পারকাশন-এ পাভেল আরিন-একসাথে চিরকুট হয়ে উঠেছে সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুর। ম্যাডিসন স্কয়ারে প্রথম বারের মত বাংলাদেশের ব্যান্ড হিসেবে পারফর্ম করেছে চিরকুট।

বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্টে ভার্সাটাইল ও দারুণ সব আয়োজনে এশিয়াটিক ইএক্সপি গত ২৫ বছর ধরে গণমানুষকে দিয়ে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। এরই ধারাবাহিকতায় চিরকুটের ২০ বছর উদযাপন উপলক্ষ্যে ওই কনসার্ট আয়োজন করছে এশিয়াটিক ইএক্সপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com