বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

প্রথমবার যৌথ প্রযোজনার ছবি করছি

ঢালিউডে একের পর এক নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা নিরব হোসেন। এবার তিনি চুক্তিবদ্ধ হলেন কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার ছবিতে। এই ছবি ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

যৌথ প্রযোজনায়…

চলচ্চিত্রে কাজ করছি এক যুগের বেশি সময় হয়ে গেল। কিন্তু এবারই প্রথম যৌথ প্রযোজনার সিনেমাতে কাজ করতে যাচ্ছি। এর আগে একাধিকবার যৌথ প্রযোজনার ছবিতে কাজের কথা হলেও শেষ পর্যন্ত ব্যাটে-বলে মেলেনি। তবে এবারের প্রস্তাবটি সবমিলিয়ে আমার মনে ধরেছে। তাই কাজ করতে রাজি হয়েছি। ছবির নাম ‘স্পর্শ’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com