বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

হইলচেয়ারে মাকে নিয়ে নিজের সিনেমা দেখালেন আরিফিন শুভ

অসুস্থ মাকে হুইলচেয়ারে করে নিজের সিনেমা দেখালেন আরিফিন শুভ। আজ শুক্রবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম মাকে নিয়ে সিনেমা হলে একসাথে আমার ছবি দেখা। আমার সত্যিই সবচেয়ে বড় পাওয়া। এত অসুস্থতার মাঝেও মা আমার সাথে গিয়েছেন এবং আমাদের সাথে মুভি দেখেছেন। মা অত্যন্ত খুশি হয়েছেন। মায়ের হাসিমুখই আমায় তৃপ্তি এনে দিয়েছে।

তিনি আরও বলেন, এ অনুভূতি শব্দে প্রকাশ করা কখনও সম্ভব নয়। আমার মার জন্য দোয়া করবেন। উনার সুস্থতার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় বেঁচে থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com