বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নতুন লুকে, নতুন পটে চঞ্চল

এই সিরিজের চরিত্রটি একদম অন্যরকম জানিয়ে চঞ্চল বলেন, ‘আমাদের সমাজে এধরনের ঘটনা বিশেষ করে আমাদের নগর জীবনে ঘটছে অহরহ। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে তেমন কিছু শিক্ষণীয় দিকও আছে। এই সিরিজে আমার চরিত্রে এক চমক থাকবে, আপাতত এইটুকুই বলতে চাই।’

কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে একটু হেসে তিনি বলেন, ‘আমি একটু পুরোনো মানুষ তো। এই ইন্ডাস্ট্রিতে প্রায় ২০-২৫ বছর কাজ করছি। পরিচালক বাশার আমার প্রায় ২০ বছর পুরোনো বন্ধু। তবে তার পরিচালনায় এই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম। সেই সাথে যাদের সঙ্গে এই সিরিজে অভিনয় করেছি তাদের সঙ্গেও বেশ সুসম্পর্ক আগে থেকেই। সব মিলিয়ে কাজটাও বেশ ভালো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com