বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত সময় পার করে আসছেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। বিবাহ পরবর্তী জীবনেও মিম দারুণ সুখী একজন তারকা। এই প্রজন্মের অনেকের কাছে মিমের মিডিয়া জীবন, ব্যক্তি জীবন অনুপ্রেরণারও হয়ে উঠছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও মাঝখানে অনেক নাটকে অভিনয় করেও আলোচনায় থেকেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি বিদ্যা সিনহা মিম বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেও দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এক বছর/দু’বছর কিংবা তারও বেশি সময়ের চুক্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার স্কিন অ্যাণ্ড বিউটি কেয়ার প্রোডাক্ট ‘বায়োজিন কসমেসিউটিক্যালস’র শুভেচ্ছাদূত হলেন এই মডেল অভিনেত্রী।
বুধবার রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বায়োজিন’র প্রধান শাখায় এক বছরের জন্য চুক্তিবদ্ধ হন মিম। এ বিষয়ে আনন্দেচিত্তে এই লাক্স তারকা বলেন,‘ এর আগেও আমি অনেক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছি। এমনকী আমি বর্তমানে ইউনিসেফ’র শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছি। বায়োজিন কসমেসিউটিক্যালস’র সঙ্গে বে আমার পথচলা শুরু হলো। আশা করছি আগামী এক বছর আমি প্রতিষ্ঠানটির প্রচারণায় ঠিকঠাক ভাবে কাজ করে যেতে পারবো। সেই সঙ্গে আমার বিশ^াস প্রতিষ্ঠানটিও আমাকে যথাযথভাবে সহযোগিতা করবে। আমরা একসাথে চমৎকার সমন্বয়তার মধ্যদিয়ে কাজ করে যাবো।’
গত বছর রায়হান রাফির ‘পরাণ’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে একজন জাত অভিনেত্রী হিসেবে মিম স্বীকৃতি পান।
‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’র একটি জরিপে মিম ২০২২ সালের সেরা নায়িকা’র স্বীকৃতিও পান। আগামী ঈদে তার অভিনীত দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এছাড়াও সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘মিশন হান্ট ডাউন’ হৈচৈ’তে প্রকাশ পাবার কথা রয়েছে। মিম প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমাতে অভিনয় করে।
এদিকে মিম কলকাতায় সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় শেষ করেছেন জিৎ’র বিপরীতে ‘মানুষ’ সিনেমার কাজ।