বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কলম্বিয়ান নায়িকা নিয়ে রনি ভৌমিকের সিনেমা

প্রথম সিনেমা দিয়েই দর্শকের আস্থা অর্জন করে নিয়েছিলেন নির্মাতা রনি ভৌমিক। পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তাও। শুধু তাই নয়, সিনেমাটি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ছবিটির নায়ক সিয়াম আহমেদ। সেই ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার দেড় বছর পর নতুন খবর দিলেন নির্মাতা। জানালেন, ‘ফ্ল্যাশ ইট’ শিরোনামে নতুন সিনেমা নির্মাণ করছেন তিনি। এটি প্রযোজনা করছে আমেরিকান প্রযোজনা সংস্থা রক পেপার সিজারস মুভিজ।

ছবিটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কলম্বিয়ান অভিনেত্রী জিমেনা এরিকা, গ্যাব্রিয়েলা মরেনো, প্রীতম চৌধুরী। গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছবিটির শুটিং শুরু হয়। ইতিমধ্যে দেশটির নিউ জার্সি, কানেকটিকাট এবং পেনসিলভেনিয়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং পঁচানব্বই ভাগ শেষ হয়েছে বলে জানান নির্মাতা।

যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে দেশ রূপান্তরকে রনি ভৌমিক বলেন, ‘আমি গত ডিসেম্বর বেশ কয়েকটি প্রজেক্টের কাজে যুক্তরাষ্ট্রে আসি। এরমধ্যে এক আমেরিকান প্রযোজনা সংস্থা আমার সঙ্গে যোগাযোগ করে। এরপর তাদের সঙ্গে সবকিছু মিলে যাওয়ার পর গত মে মাস থেকে সিনেমাটির কাজ শুরু করি। শুটিং একদম শেষই বলা চলে, পাঁচ ভাগের মতো কাজ বাকি আছে। কিছুদিনের মধ্যেই এটা শেষ হয়ে যাবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com