সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নতুন সিনেমায় মিথিলা

ঢাকার অভিনেত্রী হয়েও নিজ দেশের চেয়ে কলকাতার সিনেমাতেই বেশি দেখা গেছে রাফিয়াথ রশিদ মিথিলাকে। সেই ধারাবাহিকতায় আবারো কলকাতার নতুন সিনেমায় অভিনয় করছেন এ তারকা। সিনেমার নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এটি পরিচালনা করবেন দুলা দে।

গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে নির্মিতব্য এ সিনেমায় মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে। মিথিলা প্রসঙ্গে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com