সোমবার, ২২ Jun ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার পরীমণির নায়ক মাহফুজ

কাজে ফেরার ঘোষণা দিতেই একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। সিনেমার পর এবার ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘চন্দ্রস্নানে এসো’ শিরোনামের এ ফিল্মটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।

এতে পরীমণির নায়ক হচ্ছেন মাহফুজ আহমেদ। এমনটাই জানালেন পরিচালক। বছর দুয়েক আগে এই জুটিকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিলেও সেটি আর হয়নি।

চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে। দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।’

‘চন্দ্রস্নানে এসো’র চিত্রনাট্য লিখছেন রায়হান খান। চয়নিকা জানান, চলতি বছরই সিনেমার কাজ শেষ করতে চান তিনি। ফিল্মটির নাম পরিবর্তন হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com