সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অস্কারে যাচ্ছে ‘পায়ের তলায় মাটি নাই’

অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশ থেকে লড়বে ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার রাতে এ তথ্য জানায় ৯৬তম অস্কার কমিটি বাংলাদেশ।

অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হলে মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’ এবং মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ ছবি দুটি জমা পড়ে। গত ৩ সেপ্টেম্বর শনিবার সিনেমাটি দুটি দেখার পর মোহাম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’কে চূড়ান্ত করে ৯৬তম অস্কার বাংলাদেশ কমিটি।

‘পায়ের তলায় মাটি নাই’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চিসহ অনেকে।

উল্লেখ্য, একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে আগামী বছর ১০ মার্চ অনুষ্ঠিত হবে ৯৬তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com