রবিবার, ২১ Jun ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
বেশ কয়েক বছর ধরে ছোট পর্দার বিশেষ করে টিভি নাটকের গ্রহণযোগ্যতা নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। বিশেষ করে ইউটিউব ওটিটি প্ল্যাটফর্মের প্রভাবে টিভি নাটকগুলোর বিষয়বস্তুতে ব্যাপক ভাড়ামো ঢুকে গেছে। নাটকের শিল্পীদের গ্রহণযোগত্যা অনুসারে সংখ্যা বাড়লেও প্রকৃত এবং পরীক্ষিত শিল্পীদের মূল্যায়ন কমে গেছে। তথাকথিত ভিউয়ের নামে ভাড়ামো এবং অশ্লীলতায় ছেয়ে গেছে এসব টিভি নাটক। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মের এসব অভিযোগ ব্যাপকহারে উঠেছে। সব মিলিয়ে বড় পর্দার পর ছোট পর্দার বিভিন্ন কন্টেন্ট নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
সাংস্কৃতিক ক্ষেত্রে এই দুর্যোগ ঠেকাতে টেকসই কোনো উদ্যোগ চোখে পড়ছে না। দিন দিন কেবল সমালোচনার পাল্লাই ভারী হচ্ছে। অন্যদিকে সংস্কৃতি অঙ্গনের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন এবং মোর্চা সংগঠনগুলোর বিশেষ কোনো ভূমিকাও চোখে পড়ছে না। বরং তারাই নিজেরা নিজেদের মধ্যে নানা দ্বন্দ্ব নানা অমতের কারণে সংগঠনের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা সম্মুখীন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট সংগঠনের কেউ কেউ এ বিষয়ে বিরোধিতা করলেও এই অবস্থায় ব্যাপক অনিশ্চয়তার মধ্যে পড়েছে টিভি নাটক।