রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুই যুগ পেরিয়ে মীর সাব্বির

একটু একটু করে নিজেকে অনেক দূরে নিয়ে গেছেন মডেল, অভিনেতা, নাট্য ও চলচ্চিত্র পরিচালক মীর সাব্বির। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ১৯৯৯ সালে ‘পুত্র’ নামে একটি নাটকের মাধ্যমে টেলিভিশন অভিনয়ের কর্মজীবন শুরু করেছিলেন মীর সাব্বির। এরপর তার ২৪ বছরের ক্যারিয়ারে মঞ্চনাটক, টেলিভিশন নাটক, ধারাবাহিক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র, চলচ্চিত্র, ওয়েব সিরিজ, উপস্থাপনার মতো নানা মাধ্যমে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি করেছেন পরিচালনাও। তার পরিচালনার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ধারাবাহিক নাটক ‘নোয়াশাল’।

এরপর আসেন বড়পর্দার জন্য চলচ্চিত্র পরিচালনায়। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা এবং নির্মাণ করেছেন মীর সাব্বির। ‘রাতজাগা ফুল’ নামের এই প্রথম সিনেমাতেই চমকে দেন তিনি সবাইকে। একযোগে ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। নতুন চিত্রপরিচালক হিসেবে অন্যদের যেখানে ৪/৫টি প্রেক্ষাগৃহ পাওয়াও কঠিন হয়ে যায় সেখানে মীর সাব্বিরের এটা কম কৃতিত্বের বিষয় নয়। প্রেক্ষাগৃহের মালিকরাই তাদের অভিজ্ঞতা থেকে বুঝেছিলেন এটা দর্শক খাবে।

সরকারি অনুদানের সিনেমাগুলো নিয়ে এমনিতেই প্রেক্ষাগৃহের মালিকদের আগ্রহ থাকে না। দর্শকদেরও আগ্রহ থাকে না। তবে নাটকে মীর সাব্বিরের জনপ্রিয়তার কাছে এর সবই হার মানে। মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহগুলোতে ছিল দর্শকের আশানুরূপ উপস্থিতি।

ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য সিয়াম আহমেদের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাব্বির। ইতিপূর্বে অন্যের পরিচালনায় বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন। অন্য পরিচালক যা করতে পারেননি সেটা তিনি নিজের পরিচালনার মাধ্যমে করিয়ে তাদের দেখালেন যে, ‘দেখ, কীভাবে একজন অভিনেতা থেকে তার অভিনয়ের সেরাটা বের করে আনতে হয়। তোমরা আমার ভেতর থেকে যা বের করে আনতে পারনি আমি নিজেই নিজের ভেতর থেকে তা বের করে আনলাম!’ অর্থাৎ অন্য পরিচালক তার মধ্য থেকে যা এনে দিতে পারেননি সেটা তিনি নিজের পরিচালিত সিনেমাতে করে দেখালেন।

এরপর আর কোনো সিনেমা নির্মাণে হাত না দিলেও যথারীতি তার নাটক নির্মাণ করে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম নিজের রচনা ও আমিরুল ইসলাম অরুণের সঙ্গে যৌথ পরিচালনায় ‘আলাদিন’ নামে নতুন নাটক বানিয়েছেন। নাটকটিতে তিনি অভিনয়ও করেছেন। এ ছাড়া অন্যদের পরিচালনায় তিনটি ৭ পর্বের নাটকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন আরও দুটি এক ঘণ্টার নাটকে। একটি নাটকের নাম ‘তোতলা জামাই’, আরেকটি নাটকের নাম ‘বয়রা দুলাভাই’। অভিনয় করেছেন হানিফ সংকেতের পরিচালনায় একটি নাটকে। এ ভাবে একের পর এক নতুন নতুন নাটকে অভিনয় করে আসছেন মীর সাব্বির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com